হোম মেইড বেসন ১ কেজি

রমজানের ইফতারে পেঁয়াজু, বেগুনি, পাকোড়া ও আলুর চপ তৈরির জন্য মশলাকথার হোম মেইড বেসন। সুগন্ধিযুক্ত পোলাও চাল, আতপ চাল, বিভিন্ন ডাল, কাবুলি ছোলা ও ভুট্টা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি। পেঁয়াজু বানাতে আলাদা করে ডাল ভিজিয়ে বাটার প্রয়োজন নেই – বেসনের সঙ্গে পানি, পেঁয়াজ ও পছন্দের মসলা মিশিয়েই তৈরি করতে পারেন।

নিট ওজন: ১ কেজি।

Original price was: 350.00৳ .Current price is: 300.00৳ .

Product Description

হোম মেইড বেসন ১ কেজি | রমজানের ইফতার | মশলাকথা

ইফতারের টেবিলে গরম পেঁয়াজু, বেগুনি কিংবা সবজির পাকোড়া থাকলে পরিবারের সবাই একটু বেশি আগ্রহ নিয়েই বসেন। সেই পরিচিত আয়োজনের জন্য মশলাকথার হোম মেইড বেসন। চাল, বিভিন্ন ডাল ও ভুট্টার নির্দিষ্ট অনুপাতের মিশ্রণে ঘরোয়া পদ্ধতিতে তৈরি।

রমজানে প্রতিদিনের ইফতারে একেক দিন একেক রকম ইফতারি বানাতে পারেন এই বেসন দিয়ে। নিজের পছন্দমতো পেঁয়াজ, সবজি ও মসলা যোগ করে তৈরি করুন পরিবারের প্রিয় খাবার।

কী দিয়ে তৈরি আমাদের বেসন?

  • সুগন্ধিযুক্ত পোলাও চাল,
  • বুটের ডাল,
  • মসুর ডাল,
  • খেসারি ডাল,
  • অ্যাংকর ডাল,
  • আতপ চাল,
  • ছোলার ডাল,
  • কাবুলি ছোলা ও ভুট্টা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে গুঁড়া করা হয়।

এটি শুধু ছোলার বেসন নয়, চাল, ডাল ও ভুট্টার সমন্বয়ে তৈরি একটি মিশ্র বেসন।

ইফতারে যেভাবে ব্যবহার করবেন

পেঁয়াজু: কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা ও পছন্দের মসলার সঙ্গে বেসন মিশিয়ে ভেজে নিন। আমাদের এই বেসন ঘন করে ব্যবহার করলে আলাদা করে ডাল ভিজিয়ে বাটা লাগবে না। গোলা বেশি পাতলা না রাখলে আকার দেওয়া সহজ হবে।

বেগুনি: বেসনের সঙ্গে পানি, লবণ ও মসলা মিশিয়ে গোলা তৈরি করুন। পাতলা করে কাটা বেগুন গোলায় ডুবিয়ে ভেজে গরম পরিবেশন করুন। বেগুনের জন্য বেসনের বেটার পাতলা রাখবেন না।

সবজির পাকোড়া: আলু, বাঁধাকপি বা আপনার পছন্দের সবজি কুচি করে বেসন ও মসলার সঙ্গে মিশিয়ে তৈরি করুন পাকোড়া।

আলুর চপ: আলুর পুর তৈরি করে বাইরের আবরণ হিসেবে বেসনের গোলা ব্যবহার করতে পারেন।

কেন বেছে নেবেন মশলাকথার হোম মেইড বেসন?

  • নির্দিষ্ট অনুপাতে চাল, ডাল ও ভুট্টা মিশিয়ে প্রস্তুত।
  • সম্পূর্ণ হোম মেইড।
  • একই বেসনে ইফতারের বিভিন্ন নাশতা বানানোর সুবিধা।
  • পরিবারের প্রয়োজনের জন্য ১ কেজির প্যাক।

ভালোভাবে ব্যবহারের ছোট কিছু টিপস

বেসনে একবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে মেশান। বেগুনির জন্য একটু ঘন গোলা এবং পেঁয়াজু বা পাকোড়ার জন্য আকার দেওয়া যায় এমন মিশ্রণ তৈরি করুন। তেল গরম হলে মাঝারি আঁচে ভাজুন, যাতে বাইরের অংশের পাশাপাশি ভেতরটাও ভালোভাবে রান্না হয়।

প্যাকের ওজন

নিট ওজন: ১ কেজি।

দাম: ৩০০ টাকা ( প্রতি কেজি )

সংরক্ষণের নিয়ম

প্যাক খোলার পর শুকনা ও বায়ুরোধী পাত্রে রাখুন। চুলার তাপ, সরাসরি রোদ ও আর্দ্রতা থেকে দূরে সংরক্ষণ করুন। প্রতিবার শুকনা চামচ ব্যবহার করুন এবং নেওয়ার পর ঢাকনা ভালোভাবে বন্ধ করে দিন।

সাধারণ জিজ্ঞাসা

এই বেসনে কি মসলা মেশানো আছে?
উপকরণের তালিকায় মসলা নেই। রান্নার সময় নিজের পছন্দ অনুযায়ী লবণ ও মসলা যোগ করুন।

শুধু রমজানেই ব্যবহার করা যাবে?
রমজানের ইফতার ছাড়াও সারা বছর বিকেলের নাশতা বা অতিথি আপ্যায়নে ব্যবহার করতে পারেন।

কতটুকু পানি মেশাতে হবে?
কোন খাবার তৈরি করছেন, তার ওপর পানির পরিমাণ নির্ভর করবে। অল্প অল্প করে পানি মিশিয়ে প্রয়োজনমতো ঘনত্ব ঠিক করুন।

এবারের রমজানে নিজের হাতে তৈরি ইফতারের আয়োজনে রাখুন মশলাকথার হোম মেইড বেসন।

Most Selling Products

Premium Whole Cashews 500g

Original price was: 1,300.00৳ .Current price is: 990.00৳ .

আলুর চিপস | Potato Chips 300g

Original price was: 450.00৳ .Current price is: 300.00৳ .

কাঠ বাদাম ৫০০ গ্রাম | Premium Whole Almonds

Original price was: 1,000.00৳ .Current price is: 870.00৳ .